বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

জয়যাত্রা টিভি‘র সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ৩১ জুলাই ২০২১, সকাল ৬:২৫ সময় 0557
জয়যাত্রা টিভি‘র সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

জয়যাত্রা টিভি‘র সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি নানা অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি বেমালুম অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় তিনি বলেন,গত তিন বছর আগে উনার (হেলেনা জাহাঙ্গীর)এর লোকজন আমাকে জয়যাত্রা টেলিভিশনের উপদেষ্টা করার জন্য আবেদন নিয়ে আসেন। তখন আমি বলি যে,পরে দেখা যাবে। আগেও না এবং বর্তমানেও জয়যাত্রা টিভির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
সম্প্রতি ‘চাকরিজীবী লীগ’ বিতর্কে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরের পদ হারানোর পর দলের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এ সংশ্লিষ্টতার বিষয়ে গণমাধ্যমকে জানান।
চুমকি জানান,হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাকে তিনি আওয়ামী পরিবারের হিসেবেই চেনেন। জয়যাত্রা নামে তার একটি মিডিয়া আছে,যেটির সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও রয়েছেন। মন্ত্রীর সঙ্গে ভালো জানাশোনা থাকার কারণেই হেলেনাকে উপকমিটিতে রাখা হয়েছিল।
জানাশোনা বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন,এমনি তার সঙ্গে পরিচয় আছে, জানাশোনা আছে। তিনি একজন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী। অনেকের সঙ্গে পরিচয় থাকতে পারে না ? কিন্তু কেউ যদি কোন অপরাধ করে? সেটি তার নিজের দায়িত্ব।
মন্ত্রী আরও বলেন,হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত হবে। আমরা কি বলেছি,তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না?
বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের ৩ নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশন কার্যালয়ে অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। সেখানে চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া টিভি চ্যানেল পরিচালনার কারণে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


বিষয়- রাজনীতি, অপরাধ, সংগঠন, গণমাধ্যম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর